ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর কালুখালীতে ধানরোপণ করতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামে মাঠে ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম মো. আসাদ (১৬)। আসাদের বাবার নাম মো. আবু বক্কার। তিনি একই গ্রামের সোনাপুর গ্রামের বাসিন্দা।
আসাদের ফুফা আবদুল মালেক বলেন, আমরা বাড়ির পাশে ধান খেতে ধানের চারা রোপণ করতে ছিলাম। এসময় আকাশে সামান্য বৃষ্টিপাত হয়। বৃষ্টি কম থাকায় আমরা কাজ করতে ছিলাম। এসময় আকাশে বজ্রপাত হয়। মুহুর্ত্বে আসাদ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টার্ফ নার্স আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দুপুর ২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্ত হাসপাতালে পৌছানোর আগেই আসাদ মারা গেছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক