ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, তিনজনের কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে।

অভিযানে মোট তিনটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং ২০, ২১ ও ২২)। আটক তিন আসামির কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর দুই আসামিকে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক