ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

মনোহরদীতে টপসয়েল কাটায় অভিযান, ভেক্যু মেশিন-ট্রলি-ব্যাটারি জব্দ

নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রির অভিযোগেল ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বিভিন্ন এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটা ও নির্মাণকাজে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল পৃথক দুটি স্থানে টপসয়েল কাটার প্রমাণ পায়। তবে আদালতের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লেখক