ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শাজাহানপুরের কামারপাড়ায় আব্দুর রহিমের উদ্যোগে ইফতার মাহফিল

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া এলাকায় আব্দুর রহিমের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে কামারপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ এবং জেলা বিএনপির সদস্য হায়দার তোতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সহ-সভাপতি মোজাফফর চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান পুটু, সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ ভেটু, কৃষকদলের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়

লেখক