ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

মোঃ আহসান হাবীব নাহিদ, সাদুল্লাপুর থেকে..

বাংলাদেশ আওয়ামীলীগ, সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্য সাদুল্লাপুর আবু হোসেন সুপার মার্কেট সংলগ্ন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দো’য়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাদুল্লাপু উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃ জাহাঙ্গীর আলম,এস টি এম রুহুল আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু,সাবেক দপ্তর সম্পাদক মোঃ ছামচুল ইসলাম,সাবেক উপ-প্রচার সম্পাদক মোঃ সাজু মিয়া, সাবেক সদস্য মোঃ রন্জু মিয়া, সাদুল্লাপুর উপজেলা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি, মোঃ আহসান হাবীব (নাহিদ) প্রমূখ।

লেখক