ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর প্রতিনিধিরা।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রমে এনজিও গুলোর চলমান প্রকল্প, কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি দপ্তর ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
তিনি বিশেষভাবে দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে অনেকেই এই পেশা ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট এনজিওগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

লেখক