ব্রেকিং নিউজ বিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের কৃষক আজিজুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার কারণে নিঃস্ব হওয়ার পথে বলে অভিযোগ উঠেছে।

কৃষক আজিজুল দাবিতে বলেন , কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তার সেচ পাম্প ও রাইস মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে পানির অভাবে তার বোরো ধানের ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং মিল বন্ধ থাকায় আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, কয়েক বছর আগে নিজ বাড়িতে “মালেকা ট্রেডার্স অ্যান্ড রাইস মিল” নামে একটি ছোট রাইস মিল স্থাপন করেন কৃষক আজিজুল ইসলাম। সেখানে তিনি ২০ হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করে ব্যবসা পরিচালনা করতেন। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব জোনাল অফিস থেকে ওই মিলের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। মিলের আয় এবং কৃষিজমিতে চাষাবাদের মাধ্যমে তিনি পরিবার নিয়ে স্বচ্ছলভাবে জীবনযাপন করছিলেন। মিলের পাশাপাশি বাড়ির পাশের মাঠে তার একটি স্যালো ইঞ্জিনচালিত সেচযন্ত্র ছিল। সেই সেচযন্ত্রের মাধ্যমে তিনি নিজের জমিতে সেচ দিয়ে ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। চলতি মৌসুমে তিনি প্রায় চার বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। সম্প্রতি তেলের দাম বৃদ্ধি এবং সেচের ব্যয় বেড়ে যাওয়ায় তিনি স্যালো ইঞ্জিনের পরিবর্তে দুই হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করে সেচ দেওয়ার ব্যবস্থা করেন।

তার অভিযোগ, গত ৬ মার্চ শুক্রবার রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী রুবেল হোসেনের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি দল এসে তার সেচ পাম্পের মোটর এবং রাইস মিলের মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকেই পানির অভাবে তার বোরো ধানের ক্ষেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় রাইস মিল বন্ধ হয়ে গেছে এবং তার পরিবারের আয়-রোজগারও থেমে গেছে। আমার জমি নিয়ে আরেকজনের সঙ্গে বিরোধ রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলছে। আমার ধারণা, ওই পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কালুখালী অফিসের জুনিয়র প্রকৌশলী রুবেল হোসেন আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমার জমির পাশ দিয়েই তুরাপ আলী শেখ, মোহাম্মদ শেখ, আহম্মদ শেখ, তইমুদ্দিন শেখ ও করম শেখের সেচ মোটর রয়েছে এবং সেগুলো স্বাভাবিকভাবেই চলছে। যদি আমার মোটর অবৈধ হয়, তাহলে তাদের মোটরও তো অবৈধ হওয়ার কথা। কিন্তু শুধু আমার ক্ষেত্রেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি জানান, পানির অভাবে তার বোরো ধানের ক্ষেত নষ্ট হওয়ার পথে এবং রাইস মিল বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না হলে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এ বিষয়ে জানতে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী রুবেল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে অফিসে গিয়ে কথা বলতে বললে তিনি বলেন, “আইনগতভাবেই আজিজুল ইসলামের সেচের মোটর এবং মিলের মোটরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।” তবে পাশের অন্য সেচ মোটরগুলো কীভাবে চালু রয়েছে, এ প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।

এ বিষয়ে কালুখালী সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদ উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়টি সম্পর্কে অবগত নই। বিষয়টি জেনে পরে মন্তব্য করতে পারব।”

লেখক