ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

‘দূর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বতীপুর উপজেলায় আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অগ্নি নির্বাপক ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১০ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বাস টার্মিনাল গোল চত্ত্বরে এ মহড়ার  আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী রাসেল মন্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

লেখক