ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

 ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি; মালিক গ্রেপ্তার

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মোবারক হোসেন ভান্ডারী (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘ভান্ডারী হোটেল’-এর মালিক মোবারক হোসেন ভান্ডারীকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন ভান্ডারী দীর্ঘদিন ধরে তার পরিচালিত ভাতের হোটেলের আড়ালে আগতদের কাছে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোবারক হোসেন ভান্ডারী (৫৭)। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

লেখক