ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

অবৈধভাবে আবাদী জমি খনন; মাটিসহ দুই মিনি ড্রাম ট্রাক আটক

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহনের সময় দুইটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) ভোররাত ৩ টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারেন যে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় অবৈধভাবে আবাদী জমি খনন করে কয়েকটি মিনি ড্রাম ট্রাকে অতিরিক্ত মাটি বোঝাই করে ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার দিকে নেওয়া হচ্ছে। এতে সড়কে মাটি পড়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ তথ্যের ভিত্তিতে মোবাইল টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইটি মাটি বোঝাই মিনি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

পরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া সড়কে মাটি পড়ে সাধারণ মানুষের চলাচলে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। তাই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লেখক