ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৮)। তিনি জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার চালাকচর ইউনিয়নের ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুইঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন মো. জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ ।

এ সময় জাকির হোসেনকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করা পুলিশ একটি অন্যতম লক্ষ্য।

লেখক