ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ শে মার্চ)বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান সহ মুক্তিযুদ্ধা রাজনৈতিক ব্যক্তি বর্গ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা ১৯৭১ সালের ২৫ শে মার্চের ভয়াবহতা ও শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।

লেখক