ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

নওগাঁয় গ্যারেজে রাখা বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস এলাকার বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ওই পরিবহনে কাজ করছিলেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজে আনা হয়। রাতে খাবার শেষে সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি।

পরদিন সকালে ইউসুফ তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

লেখক