ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২

রাজবাড়ীতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে শহরের ১নং রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দুই যুবককে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের মো. আলীর ছেলে মো. মাসুম (৩৩) ও বহরপুর ইউনিয়নের খালখোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিদ মোল্লা (২১)। সম্পর্কে তারা শ্যালক দুলাভাই।
পুলিশ জানায়, আটক দুই যুবক ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী স্টেশনে নেমে ইজিবাইক করে বাড়িতে ফিরছিলেন। এসময় ইজিবাইকটি শহরের ১নং রেলগেইটের উপর এসে দাড়ায়। এসময় ট্রাফিকের দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. আসাদ যানজট কমাতে ইজিবাইকের পেছনে হাতে থাকা লাঠি দিয়ে বাড়ি দেয় এবং ইজিবাইককে রাস্তা থেকে সরে যেতে বলে। এসময় ইজিবাইকে বসে থাকা দুই যুবক ইজিবাইক থেকে নেমে ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশের গায়ে হাত তোলে। এসময় অন্য পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং  হামলাকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রতিনিধিকে বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলমান রয়েছে।

লেখক