ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কলেজ ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল। সম্প্রতি অধ্যাপক মোস্তফা কামাল রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলের সভাপতি তানভীর খান রনির নেতৃত্বে এসময় রাজবাড়ী সরকারি ছাত্রদলের সহ-সভাপতি মো. সুজন আলী, আবু … বিস্তারিত পড়ুন

জেলার গুণী শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের আব্দুর রাজ্জাক

রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনী প্রচারণায় এস এ ছামী

রাজবাড়ীতে আসন্ন কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজবাড়ী জেলার শহরের কাপড় বাজারগুলো। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন দোকানে জনসংযোগ করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী এস এ ছামী। সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার ফলবাজার মোড়ে অবস্থিত মেসার্স ঢালী … বিস্তারিত পড়ুন

জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন; পুড়েছে মিলনায়তনের গেইট

রাজবাড়ীতে রাতের অন্ধকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একটি সময়ে দুর্বৃত্তরা এই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে চলছে তদন্ত। সরেজমিনে দেখা যায়, জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় অবস্থিত। কার্যালয়ের পূর্ব পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে (কেচি গেট) আগুনে পোড়া কালি জমে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রাজবাড়ীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু, পরিবারে হাহাকার

রাজবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত কিশোরের নাম নাজমুল শেখ (১৪)। নাজমুল জেলার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভৈরবকুল এলাকার বাবলু শেখের ছেলে। নিহতের পরিবার ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে,  বুধবার বিকেলে বাড়ির অদূরে স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল … বিস্তারিত পড়ুন

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসণ ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

শ্রমিক বাঁচাও, শিল্প কারখানা বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে রাজবাড়ীতে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান নিরসন করা ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মঞ্চস্থ হতে যাচ্ছে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ থেকে অনুপ্রাণিত নাটক ‘খাঁচা’

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত বাংলা নাটক ‘খাঁচা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে। নাটকটিতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার মূল চেতনা—অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে নাট্যরূপে তুলে ধরা হয়েছে। ‘খাঁচা’ নামের মধ্য … বিস্তারিত পড়ুন

রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত নারীর নিথর দেহ

রাজবাড়ী জেলা সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর … বিস্তারিত পড়ুন