ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

ডিবির অভিযানে মহাস্থান থেকে ৬ মাদক কারবারি আটক

মো. তরিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, ৪ মে বিকেল ৫টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছাঃ মিনুকা (৩৪), মহাস্থান প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), মহাস্থান পশ্চিমপাড়া এলাকার জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলে মহাস্থান এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বগুড়া ডিবি’র ওসি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত মহাস্থান গড়ে তুলতে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন

লেখক