ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

সাদুল্লাপুরে জমি বিরোধে হামলার অভিযোগ, একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা ঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের আজিজ কন্দলপাড়া গ্রামের বাসিন্দা মো. আছোয়ার হোসেন নয়ন (৪২)-এর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত ৪ মে সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন—মো. মুজিবর মিয়া (৫৫), মো. মমিনুল ইসলাম (৩২), মো. শাহীন আলম (৩১), মো. মনির মিয়া (৩০), মো. জাকির মিয়া (৩৮), মো. আজিজুল ইসলাম (৫৫), মো. সুলতান মিয়া (৩৫) ও মো. কবির উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ভুক্তভোগী মো. আছোয়ার হোসেন নয়ন বলেন, “আমি আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক