ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে “ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্প” বাস্তবায়নে সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর বাঁধের দক্ষিণ পাশে গোফফারের মোড় বটতলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-প্রকল্পের উপকারভোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সভায় স্থানীয় কৃষক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপ-প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপস্থিত উপকারভোগীরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সভায় সভাপতিত্ব করেন ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।

ডিডব্লিউআরএমও (DWRMO)-এর সোশ্যাল অর্গানাইজার মোছাঃ জিন্নাত মোহাসিনা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মেনাজ উদ্দিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুল জাহান সরকার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক নির্বাচিত হন মোঃ স্বয়ন মিয়া। সদস্য হিসেবে রয়েছেন মোঃ জাকিউল কাদের জুয়েল, মোঃ আব্দুল্লাহ প্রামাণিক, মোঃ আতিয়ার রহমান ব্যাপারী, মোঃ আব্দুল কাইয়ুম মিয়া, মোঃ ছাকী ব্যাপারী, মোছাঃ কামরুন্নাহার বেগম, মোছাঃ সাজেদা বেগম ও মোছাঃ গোলেনুর বেগম। এ কমিটি আগামী ৩ মাস দায়িত্ব পালন করবে।

লেখক