ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

জাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন ও জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম (ধলু)।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মারুফ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে তিলাওয়াত এবং সীরাত বিষয়ে নির্ধারিত বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা সারা দেশে একযোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ধর্মীয় বই বিতরণ করা হয়।

লেখক