এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতৃত্বে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোকসভা ও
শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভা কনফারেন্স কক্ষে
আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
প্রধান অতিথি, জননেতা দীপংকর তালুকদারএমপি, সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শোক সভার সভাপতিত্ব ও বক্তব্য দিয়ে জননেতা দীপংকর তালুকদার এমপি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।
পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস
শোক সভায় আরো উপস্থিত ছিলেন
রাঙ্গামাটি জেলা আওয়ামীগ , রাঙ্গামাটি জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক রাংগামাটি জেলা শাখা,পৌর ও সদর উপজেলা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ।