ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পরিষদের রেজুলেশন উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা ঃ

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা এর ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পূর্বের ১নং প্যানেল চেয়ারম্যান পরিবর্তন করে নতুনভাবে রেজুলেশন গ্রহণ করা হলেও তা উপেক্ষা করে পুরোনো প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের পায়তারার অভিযোগ উঠেছে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পরিষদের সভায় পূর্বের ১নং প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। তবে সেই রেজুলেশন কার্যকর না করে ১নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় তাঁতী লীগের সভাপতি মোঃ আব্দুর রশীদ মিয়াকে পুনরায় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পরিষদের একাধিক সদস্য। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন ও পরিবর্তনের ক্ষমতা পরিষদের রয়েছে। এছাড়া পরিষদের গৃহীত সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে অনুমোদিত হলে তা প্রশাসনিক প্রক্রিয়ায় কার্যকর করার বিধান রয়েছে। সেই ক্ষেত্রে পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত উপেক্ষা করে পূর্বের অবস্থান বহাল রাখার চেষ্টা আইন ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে দাবি সংশ্লিষ্টদের। জানা যায়, উপজেলা পরিষদের ১% বরাদ্দের অর্থ আত্মসাৎ এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্তক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ও ৩নং দামোদরপুর ইউনিয়ন শাখা তাঁতী লীগের সভাপতি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রশীদ মিয়ার বিরুদ্ধে অনাস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে গত ১০ মার্চ ২০২৬ তারিখে পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রোকেয়া বেগম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান প্রামাণিক এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিজার রহমানের নাম প্রস্তাব করে নতুন প্যানেল চেয়ারম্যান নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ পরিষদের ৮ সদস্য সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বরাবরে লিখিত আবেদন করেন। ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যের দাবি, আইন অনুযায়ী পরিষদের গৃহীত রেজুলেশনই কার্যকর হওয়ার কথা। কিন্তু রহস্যজনক কারণে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পুরোনো অবস্থান বহাল রাখার চেষ্টা করা হচ্ছে, যা পরিষদের গণতান্ত্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ আব্দুর রশীদ মিয়ার সঙ্গে তার ০১৭৪০-৮৭০৪৯৫ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ১২ মে ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সচিব, একান্ত সচিব ও উপ-সচিব, জেলা প্রশাসকের কার্যালয় এবং স্থানীয় সরকার শাখার উপ-পরিচালককে সদয় অবগতির জন্য লিখিতভাবে প্রেরণ করা হয়েছে।

লেখক