ব্রেকিং নিউজ বেতাগীতে ডাকাতি, অতঃপর গুলিবিদ্ধ এক যুবকপিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউনকালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতারগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকালরাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টের পাঁচদিন পর সরকারী অফিস সহায়কের মৃত্যু

নার্স দিবসে কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মো. তরিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টারঃ

 আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। দিবসটির গুরুত্ব তুলে ধরতে র‌্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সেবাদানে নার্সরা সবসময় আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত নার্স গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। আয়োজকরা জানান, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও ক্ষমতায়িত করে গড়ে তোলার বিকল্প নেই। আন্তর্জাতিক নার্স দিবস নার্সদের অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ বলেও উল্লেখ করেন

লেখক