ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

সেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) থেকে দুটি সেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কৃষকের কাছ থেকে নগদ ৮ হাজার ৩০০ টাকা, ব্যাংকের দুটি চেকের পাতা, জমির মূল দলিল, বিএস/বিআরএস পর্চা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই চেকের একটি ব্যবহার করে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করে … বিস্তারিত পড়ুন

বদলির আদেশের এক মাসেও কর্মস্থল ছাড়েননি গাইবান্ধার বিতর্কিত এসিল্যান্ড জসিম উদ্দিন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে বদলির আদেশ জারির এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোনো কর্মস্থলেই বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ, ভূমিসেবা গ্রহীতা, রাজনৈতিক মহল ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ এবং অর্পিত সম্পত্তি-সংক্রান্ত বিতর্কের পর তার বদলির আদেশ জারি হলেও দীর্ঘ … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে মুদিদোকানে অভিযান, বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দ; আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকায় … বিস্তারিত পড়ুন

নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করানোর অভিযোগ, ভোগান্তিতে গর্ভবতী রোগী

গাইবান্ধায় এক গর্ভবতী রোগীকে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া এবং অন্য প্রতিষ্ঠানের রিপোর্ট গ্রহণ না করার অভিযোগ উঠেছে স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ সার্জন ডা. শামীমা বেগম শিউলীর বিরুদ্ধে। তিনি এমবিবিএস, এফসিপিএস (অবস্ অ্যান্ড গাইনী), সহকারী অধ্যাপক (অবস্ অ্যান্ড গাইনী) এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নং–৪৩০৫৯ধারী চিকিৎসক। অভিযোগ সূত্রে জানা যায়, ২০ মে সকাল … বিস্তারিত পড়ুন

গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়নের ভিজিএফের আনুমানিক প্রায় ৫ টন চাল সাদুল্লাপুরে আটক

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভিজিএফের আনুমানিক প্রায় ৫ টন চাল সাদুল্লাপুর উপজেলায় আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ রোড এলাকায় সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে ব্যাটারিচালিত অটোর মাধ্যমে চালগুলো পাচারের সময় গণমাধ্যমকর্মীদের সন্দেহ হলে চাল বহনকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, এগুলো ভিজিএফের সরকারি চাল। পরে বিষয়টি ঊর্ধ্বতন … বিস্তারিত পড়ুন

পরিষদের রেজুলেশন উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা এর ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পূর্বের ১নং প্যানেল চেয়ারম্যান পরিবর্তন করে নতুনভাবে রেজুলেশন গ্রহণ করা হলেও তা উপেক্ষা করে পুরোনো প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের পায়তারার অভিযোগ উঠেছে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পরিষদের সভায় পূর্বের ১নং প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে পেট্রোল বিক্রি বন্ধের অভিযোগ, অকটেন নিতে বাধ্য করার দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাহানা ফিলিং স্টেশনে পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে গ্রাহকদের বেশি দামের অকটেন নিতে বাধ্য করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম (বাবলা)-এর মালিকানাধীন ওই ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে প্রশাসনিক নজরদারি … বিস্তারিত পড়ুন