ব্রেকিং নিউজ বেতাগীতে ডাকাতি, অতঃপর গুলিবিদ্ধ এক যুবকপিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউনকালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতারগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকালরাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টের পাঁচদিন পর সরকারী অফিস সহায়কের মৃত্যু

রাজবাড়ী জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

রাজবাড়ীতে বর্তমান সরকারের নির্বাচনী  ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্তাতা বৃদ্ধির লক্ষে বহুমুখী প্রচার কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত  অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা রেখার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সদস্য মজিদ বিশ্বাস। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বানের আগে এদেশের মানুষের কাছে যে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছিল তা বাস্তবয়ন করছে। নির্বাচনের পরেই দেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। যার মধ্যে রাজবাড়ীর দুইটি উপজেলা রয়েছে। ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে। সারা দেশে খাল খনন কাজ চলমান রয়েছে। একনেক সভায় রাজবাড়ীর পাংশায় যে পদ্মা ব্যারাজ প্রতুশ্রুতি দেওয়া হয়েছিল তার আজ অনুমোদন হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে আলোচনা চলছে। সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করার চেষ্টা করছে। জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগীতায় এই দেশ এগিয়ে যাবে।

লেখক