ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জেলা প্রশাসকের সঙ্গে জনতার আদালত পাঠক ফোরামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় 

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সঙ্গে জনতার আদালত পাঠক ফোরামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সারে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করেন জনতার আদালত পাঠক ফোরামের সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বইমুখী, বৃক্ষরোপণের গুরুত্ব, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, সবুজ পৃথিবী গড়ে তোলা, সৃজনশীল কর্মকান্ড বিকশিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় জনতার আদালত পাঠক ফোরামের উপদেষ্টা ও ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, উপদেষ্টা চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম আলী, জনতার আদালত পাঠক ফোরামের আহবায়ক সহযোগী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামাল, সদস্য সচিব এসএম সামসুন্নবী জুয়েল, যুগ্ম আহবায়ক মো. আবদুল জব্বার, সদস্য সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন সরদার, সোহানুর রহমান, কবি ইউসুফ বাসার আকাশ, সাংবাদিক মহসিন মৃধা, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জনতার আদালত পাঠক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক আফরোজা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লেখক