ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভূমি মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

টুটুল মিয়া
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের প্রতিনিধি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা ভূমি সেবাকে আরও সহজ ও জনগণবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ করে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে ভূমি সেবা গ্রহণকারীদের মাঝে বন্দোবস্ত দলিল, নামজারি সংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট হস্তান্তর করা হয়। পাশাপাশি আগতদের ভূমি সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

লেখক