ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) :

পার্বত্য চট্টগামের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানিয়ারচর সেনা জোন (১৭ বেঙ্গল) কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা’য় উক্ত কর্মসূচির আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি শাখা হতে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল প্রজাতির সর্বমোট ১৮০০টি মাছের পোনা নানিয়ারচর জোনের আওতাধীন চেঙ্গি নদীতে অবমুক্ত করা হয়।

এ উদ্যোগ নদীর প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়াও স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ক্যাপ্টেন মোঃ তাওসিফ মুসাভভির শাফিন, ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন এবং জোনের অন্যান্য পদবীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

লেখক