ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. এম এইচ কবির দেশবাসীসহ মনোহরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের লোভ-লালসা ও স্বার্থপরতা ত্যাগ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য নিহিত। ঈদের এই মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।”

ডা. এম এইচ কবির দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে তিনি গ্রামের অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করে থাকেন। চিকিৎসা পরামর্শ ও মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজের বিত্তবানরা যেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন এবং সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করেন।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রত্যাশা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

লেখক