ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন

মো. মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার বালীগাঁও মধ্য পাড়া (নজম উদ্দিন মেম্বার বাড়ি) গ্রামের মৃত. কফিল উদ্দিনের ছোট ছেলে মো: ঈব্রাহীম মিয়া (৪১) অদ্য সকাল ১১ ঘটিকার সময় স্টোক করলে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, ১ ভাই, ২ বোন, ২ ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মাগরিব বাদ বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কালীগঞ্জ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন, কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন আফাজ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, চাঁদ বিল্ডার্স এর প্রোপ্রাইটর মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাজ্জাত হোসেন, সাংবাদিক আহমেদ আলী, গাজীপুর পেশাজীবি সাংবাদিক পরিষদ সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল হামিদ, আক্রাম হোসেন, কালীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। শোক সভ্রান্ত পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।

লেখক