ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ঢাকায় গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২জুন ২০২৬) দুপুরে ইসলামী ব্যাংক বগুড়া শাখার সামনে “সচেতন গ্রাহক ফোরাম বগুড়া”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের আইনজীবী শাহীন মিয়া। শ্রমিক নেতা আজগর আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা, আইনজীবী আল আমীন, প্রভাষক ড. হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, হাসান আলী, ইব্রাহিম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম ভান্ডারী, শাহনেওয়াজ রেবা ও লুৎফা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ব্যাংকটির আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান এবং দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

লেখক