ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের কালাই উপজেলায় চলমান তীব্র  তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কালাই আন নাজাত ফাউন্ডেশন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটির উদ্যোগে এবং হুমায়ূন-হোসনেয়ারা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ঠাণ্ডা শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) সকাল থেকে দিনব্যাপী কালাই যাত্রী-ছাউনির সামনে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী, শ্রমজীবী ও যাত্রীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রচণ্ড গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচির দায়িত্বে ছিলেন কালাই আন নাজাত ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ফুয়াদ ইসলাম।

মানবিক ও জনকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

লেখক