ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতীতে মায়া আক্তার মৌ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌ উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের আব্দুল মান্নানের কন্যা ও শালচুড়া মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা আব্দুল মান্নান ও তার মা তাদের বাড়ীতে ছিলেন না। মায়া আক্তার প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর বাড়ীতে চলে আসে। ধারনা করা হচ্ছে বাড়ীতে অন্য কোন লোকজন না থাকায় সন্ধ্যার পর গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মৌ। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে মায়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মায়া আক্তারের আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এর প্রকৃত কারণ জানা যাবে।

লেখক