রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৪ টায় রাজবাড়ী জেলা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবটি অনুষ্ঠিত হতে চলেছে৷
উৎসবটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছেন রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ” প্রিয় সুহৃদ, শুভেচ্ছা নিবেন। ১২ জুন শুক্রবার বিকাল ৪টায় রাবেয়া – কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীর সৌজন্যে মৌসুমি ফলাহার এর আয়োজন করা হয়েছে। আপনার উপস্থিতি কামনা করছি। “