ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক নাজমুল হোসেন।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীরা মাইক্রোবিয়াল ফুয়েল সেল, বায়োগ্যাস প্ল্যান্ট, স্মার্ট গ্রাম, জলবায়ু পরিবর্তন, ভূ-তাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আর্থকুইক অ্যালার্মসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

অনুষ্ঠানের শেষে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অবদানের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লেখক