ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুড়িগ্রামে নদীতে নেমে স্কুলছাত্র নিখোজ, মরদেহ উদ্ধার

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পুর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘন্টা পর অবশেষে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার(১৭ আগষ্ট) দুুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

এসময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। বাকী দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চেষ্টার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকেই ডুবরী দল শুভর মরদেহ খুঁজে পায় ।

নিহত শুভ সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, রংপুর থেকে ডুবরী দল এসে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদীতে নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর শুভ নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক