ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত, এসএসসি পরীক্ষার্থী

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুতের খুঁটি ধরে রাখা টানার সঙ্গে মাটি কাটার কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণ উলিপুর পৌর শহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নুরনবী সকালে বাড়ির পাশে জমিতে কাজ করতেছিল। এসময় কোদাল দিয়ে মাটি কাটার সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল জব্বার জানান, নিহত নুরনবী সকালে জমিতে কাজ করার সময় বিদ্যুৎতের খুঁটির টানা সঙ্গে কোদাল লেগে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। সে স্থানীয় স্কুল থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিলো।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

লেখক