ব্রেকিং নিউজ বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিবরাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমামআবারও চট্টগ্রাম ভাসল মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী

মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অপর এক আসামি পালিয়ে গেলে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) জনাব মোঃ রায়হান সরকারের তত্ত্বাবধান এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর বাদশার নির্দেশনায় মনোহরদী থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে মোঃ সিয়াম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অপর আসামি বিজয় মিয়া (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মনোহরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক