ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

স্ত্রীর প্রতারণার অভিযোগে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।

সোমবার (২২ জুন) বিকেলে রাজবাড়ী জেলা শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের ১৯/২০ নম্বর কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী রফিকুল ইসলাম খলিফা। তিনি বাগেরহাট জেলার পৌর শহরের শাহাপাড়া গ্রামের আহম্মদ আলী খলিফার ছেলে।

অভিযুক্ত নারীর নাম রাজিয়া সুলতানা। তিনি বাঘের হাট জেলার কচুয়াপাড়া থানার রাঢ়ীপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জবেদ আলী শিকদারের মেয়ে।

ভুক্তভোগী রফিকুল বলেন, তিনি রাজিয়া সুলতানার তিনি তৃতীয় স্বামী। তাদের সংসার জীবনে দুইজন সন্তান রয়েছে। তবে প্রায় আট বছর আগে তাকে ডিভোর্স দেন রাজিয়া। তবে তাতে কোনো আগ্রহ প্রকাশ করেন না রফিকুল।

পরবর্তীতে আবারও তাদের মধ্যে যোগাযোগ হয়। চলে দাম্পত্যের সংসার৷ এক পর্যায়ে রফিকুল তার জমি বিক্রি করে ১ লাখ টাকা দিয়ে রাজিয়াকে বিদেশে পাঠান। পরে তিনি দেশে এসে তার টাকা ফেরত দেননি। মাঝে শালিসের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা তাকে ফেরত দেওয়ার কথা থাকলেও সে সেটাও দেননি অভিযুক্ত রাজিয়া।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে রাজবাড়ীতে তার সাবেক স্ত্রী রাজিয়া সুলতানা সংবাদ সম্মেলন করেছেন এমন একটি ভিডিও তার চোখে পড়ে। তখন তিনি ভিডিওর মাধ্যমে জানতে পারেন হাসান খাঁ নামে একজনের সাথে ঝামেলা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন হাসানের সঙ্গে তার বিয়ে হয়েছে। অথচ এই খবর তার কাছে গোপন রেখেছিলেন তিনি। মূলত রাজিয়া বিভিন্ন সময় বিভিন্ন পুরুষকে ফাঁদে  ফেলে অর্থ হাতিয়ে নেয়। এটাই তার ব্যবসা এমনই অভিযোগ আনেন এ ভুক্তভোগী।

রফিকুল বলেন, যেহেতু রাজিয়া সুলতানা রাজবাড়ীর ঘটনায় জড়িয়ে সেখানে সংবাদ সম্মেলন করেন, তাই তার অতীত তুলে ধরতে আমিও রাজবাড়ীতেই এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেই।

রফিকুল আরও বলেন, আমি একজন ভুক্তভোগী। রাজিয়া একজন প্রতারক। আর যেন কোন মানুষ তার প্রতারণার শিকার না হয় সেজন্যই আজ আমার সংবাদ সম্মেলন। একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নারীকে আইনের আওতার আনার দাবি জানান তিনি।

লেখক