ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ৬টি মাহিন্দ্রা ট্রাক আটক

মো. টুটুল মিয়া
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়ের গজনী বিট এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালুবাহী ৬টি মাহিন্দ্রা ট্রাক আটক করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে রেঞ্জ কর্মকর্তা এস.ভি. তানভির আহমেদ ইমন, ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম এবং বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাহাড়ের মালিটুলা এলাকা থেকে বালুবাহী ৬টি মাহিন্দ্রা গাড়ি আটক করে গজনী বিট কার্যালয়ে নেওয়া হয়।

বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ গণমাধ্যমকে বলেন, “নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বালুবাহী গাড়িগুলো আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গারো পাহাড় এলাকায় অবৈধভাবে বালু ও প্রাকৃতিক সম্পদ আহরণ ও পরিবহনের সঙ্গে জড়িত। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকর ভূমিকার দাবি জানান।

তাদের অভিযোগ, এক রাতে ছয়টি গাড়ি আটক হওয়ার ঘটনা প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ বালু উত্তোলন চলছিল, যা পাহাড়ের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

স্থানীয়রা আরও বলেন, মাঝেমধ্যে অভিযান চালিয়ে গাড়ি আটক করা হলেও সংশ্লিষ্ট চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা না হওয়ায় এ ধরনের অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। তারা এ বিষয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লেখক