ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

বগুড়া সদর উপজেলার ২নং সাবগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৪৭ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দীন।

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রেহেনা ইয়াসমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা বেগম, মোসলেমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

লেখক