ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলায় চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ বিল আসায় উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। অতিরিক্ত বিলের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অনেকেই দাবি করছেন, তাদের বিদ্যুৎ ব্যবহার আগের মতোই থাকলেও বিল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক মাসে প্রাপ্ত বিদ্যুৎ বিল আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি এসেছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিক চাপের মুখে পড়েছে। অনেক গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে বিলের বিষয়ে জানতে চাইছেন এবং প্রয়োজনে বিল পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণী ও সাধারণ গ্রাহকদের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল তাদের দৈনন্দিন ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তারা সঠিকভাবে মিটার রিডিং গ্রহণ এবং বিল নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা কামনা করেছেন।

এ বিষয়ে বেতাগী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মুনতাসীর বিন হাসিব গণমাধ্যমকর্মীদের জানান, “মে মাসে বৃষ্টিপাত কম হওয়ায় গরমের তীব্রতা বেড়েছিল। ফলে গ্রাহকদের অতিরিক্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যুতের ওপর অতিরিক্ত কর আরোপের কারণেও কিছুটা বিদ্যুৎ বিল বেড়েছে। তবে কোথাও যদি বিচ্ছিন্নভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যায়, তাহলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

লেখক