ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে প্রতারণা, বগুড়ায় কলেজ কর্মচারী গ্রেপ্তার

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের নামে ছয় শিক্ষার্থীর কাছ থেকে ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কলেজ কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেন শাওন (২৮) নামের এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মাহীসাওয়ার ডিগ্রি কলেজের আউটসোর্সিং কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিয়ে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা গ্রহণ করেন। তবে পরে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের কোনো ফরমই পূরণ করা হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু হয়নি।
এ ঘটনায় শিক্ষার্থীরা শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

লেখক