ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, নকশা লঙ্ঘনের আশঙ্কা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজে প্রকৌশল নকশা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নকশা অনুযায়ী মানসম্মত উপকরণ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, যা ভবিষ্যতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ কাঠামো কলাম (পিলার) নির্মাণে প্রকৌশল নকশা অনুযায়ী প্রতি ৪ ইঞ্চি পরপর রডের স্টিরাপ (বাঁধন) দেওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় ৮ ইঞ্চি পরপর স্টিরাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেখানে ১২ মিলিমিটার ব্যাসের রড ব্যবহারের কথা রয়েছে, সেখানে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টদের মতে, একটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে নকশা থেকে বিচ্যুতি ঘটলে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহলের বক্তব্য, সরকারের অর্থায়নে নির্মিত জনকল্যাণমূলক প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন, নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং প্রকৌশল নকশা অনুযায়ী কাজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

লেখক