ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

‘কথার জাদুতে’ বৃদ্ধার এক ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল প্রতারক চক্র, এলাকায় আতঙ্ক

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি : 

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এবার তাদের কৌশলের শিকার হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। নানা কৌশলে কথা বলে তাঁর কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি।

সোমবার (১৪ জুলাই ২০২৬) মোকামিয়া বাজারের আশা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেনু বেগম (৭০) প্রবাসী মো. পারভেজ হাওলাদারের মা। তিনি ব্যক্তিগত কাজে মোকামিয়া বাজারে যাওয়ার পথে এ প্রতারণার শিকার হন।

ভুক্তভোগী রেনু বেগম জানান, হঠাৎ অপরিচিত দুই ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা তাঁর হাত ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তিনি বলেন, “তারা আমার হাত ধরার পর আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। পরে বুঝতে পারি, আমার কানে থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল তারা নিয়ে গেছে। তখন আমি চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।”

একই এলাকার বাসিন্দা মো. নেছার হাওলাদার বলেন, “আমি বাজারে যাওয়ার সময় আশা ব্যাংকের সামনে তাদের দাঁড়িয়ে কথা বলতে দেখি। দেখে মনে হচ্ছিল, তারা যেন অনেক দিনের পরিচিত। তখন বিষয়টি স্বাভাবিক মনে হওয়ায় আমি বাজারে চলে যাই। পরে বাড়িতে এসে শুনি রেনু বেগমের কানের দুল নিয়ে গেছে। এরপর আমি তাদের খুঁজতে বাজারে গেলেও আর খুঁজে পাইনি।”

স্থানীয়দের দাবী, সম্প্রতি এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক নারী-পুরুষকে টার্গেট করে নানা কৌশলে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সকলকে অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা বা শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার ঘটনা আর না ঘটে।

লেখক