ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে ইউএনও মানবিক সহায়তা

মোঃ টুটুল মিয়া
ঝিনাইগাতী ( শেরপুর ) প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের মহারশি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া ইদ্রিস আলী (৭০)-এর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ইউএনও আল-আমীন নিহতের পরিবারের জন্য ২৫ হাজার টাকার একটি অনুদানের চেক প্রদান করেন। পাশাপাশি ইদ্রিস আলীর স্ত্রীর হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসমৃদ্ধ একটি ব্যাগভর্তি শুকনা খাবার তুলে দেন।

এ সময় ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও আল-আমীন বলেন, দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম দুর্দশার মধ্যে রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

নিহতের পরিবারের সদস্যরা এই কঠিন সময়ে সরকারি সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।

লেখক