ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন 

মো. টুটুল মিয়া
ঝিনাইগাতী ( শেরপুর ) প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়  চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি।

২৮ জুলাই মঙ্গলবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের মান, ব্যয় এবং জনসাধারণের উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী উন্নয়নমূলক কার্যক্রমের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রকল্পগুলো যেন দীর্ঘমেয়াদে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, উচ্চপর্যায়ের এই পরিদর্শনের ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং ঝিনাইগাতী উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

লেখক