ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বড় আলমপুর ইউনিয়নে গ্রাম আদালতে বাড়ছে জনসেবার আস্থা

মো. সাদেকুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধি

 পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প সময়ে, কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সেবা পাচ্ছেন। জমি, পারিবারিক ও ছোটখাটো দেওয়ানি বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় আদালতমুখী জটিলতা কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হওয়ায় সেবাপ্রার্থীদের মধ্যে সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সামাজিক সম্প্রীতিও বজায় থাকছে।

গ্রাম আদালতের মূল উদ্দেশ্য হলো অল্প সময়ে, স্বল্প খরচে স্থানীয় বিরোধের ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা, যা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিচালিত একটি আইনসম্মত ব্যবস্থা। একান্ত সাক্ষাৎকারে পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সেলিম বলেন গ্রাম আদালত পরিচালনার মধ্যে দিয়ে অল্প খরচে ও স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি খুব সহজেই মীমাংসা করা সম্ভব হচ্ছে। আশা করছি আগামীতে গ্রাম আদালতে মানুষের মাঝে আরো স্বস্তি ফিরে আসবে।।

লেখক