ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড় আলমপুর ইউনিয়নে গ্রাম আদালতে বাড়ছে জনসেবার আস্থা

 পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প সময়ে, কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সেবা পাচ্ছেন। জমি, পারিবারিক ও ছোটখাটো দেওয়ানি বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় আদালতমুখী জটিলতা কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হওয়ায় সেবাপ্রার্থীদের … বিস্তারিত পড়ুন

নন্দীগ্রাম সদর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রমে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা

বগুড়ার নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিচ্ছে এই গ্রাম আদালত। ফলে ইউনিয়নবাসীর মধ্যে এ বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ছে এবং আদালতমুখী মামলার প্রবণতাও কমছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্রাম আদালতের … বিস্তারিত পড়ুন

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। পরিষদের গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়। ছোট ছোট সমস্যা সমাধানে গ্রাম আদালত একটা ব্যবস্থা। এখানে আবেদনকারী ও প্রতিবাদী পক্ষ থেকে দুজন করে চারজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট পাঁচজন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠিত হয়। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে … বিস্তারিত পড়ুন

ইউএনও দিলরুবা ইসলামের উপস্থিতিতে নবাবগঞ্জে গ্রাম আদালত কর্মশালা

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ। “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প” … বিস্তারিত পড়ুন

গ্রাম আদালতের কার্যক্রমে নওগাঁর এনায়েতপুর ইউপিতে ফিরেছে স্বস্তি, সহজ হচ্ছে নাগরিক সেবা

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৬নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে, কমেছে ভোগান্তি এবং সহজ হয়েছে নাগরিক সেবা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা জানান, তিনি টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদে … বিস্তারিত পড়ুন

নির্মইল ইউপিতে গ্রাম আদালতে কমছে ভোগান্তি : জনমনে ফিরেছে স্বস্তি

দিন যত যাচ্ছে সেবার মান ও ততো বাড়ছে। আর আধুনিকতার ছোঁয়ায় জীবন যাত্রায় আমুল পরিবর্তন,সেবাগ্রহীতারা হাতের নাগালে স্থানীয় ইউপিতে পাচ্ছেন নাগরিক সেবা থেকে গ্রাম আদালতে সর্বোচ্চ সেবা। বর্তমানে গ্রাম আদালতের বিচারক কার্যক্রমে জনগণের মাঝে স্বস্তি ফিরেছে। এমনটি দেখা গেছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়ন পরিষদে। সেখান নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে … বিস্তারিত পড়ুন

মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়ন পরিষদে সপ্তাহে একদিন গ্রাম আদালত পরিচালিত

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদান নবী (রিপন) সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রাম আদালত পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ১০টা থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রাম আদালতের মাধ্যমে এলাকার ছোটখাটো বিরোধ ও সামাজিক সমস্যার দ্রুত সমাধান হওয়ায় … বিস্তারিত পড়ুন

রানীনগরের পারইল ইউনিয়নে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালত

নওগাঁ জেলার রানীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। জানা যায়, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা … বিস্তারিত পড়ুন