ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি সদস্যরা দুর্ধর্ষ ডাকাতের হাতে আহত

মোঃ জামাল উদ্দিন সিলেট প্রতিনিধিঃ-

শনিবার দিবাগত রাত আড়াইটায় রেলওয়ের বাঙ্কারে এ নির্মম ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি’র সদস্য মো. নাজমুল হাসান ও মোজাফফর আলী।

তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে,আরএনবি সুত্রে জানা যায়, রেলওয়ে চালু থাকা অবস্থায় সেখানে একটি গোডাউন করা হয়েছিল।

যেটিতে নতুন ও পুরাতন বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাখা হতো,রেলওয়েটি বন্ধ হওয়ার পর এই গোডাউন আর খোলা হয়নি,গোডাউনে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আছে।

যেটিকে সার্বক্ষণিক পাহারায় রাখেন আরএনবি’র সদস্যরা,শনিবার দিবাগত রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা ২ জন আরএনবি সদস্যকে সঙ্ঘবদ্ধ আক্রমণ করে ১৫/১৬ জনের একটি দল।

তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের মুখে ও হাতে কসটিব পেচিয়ে কুপিয়ে জখম করে, ডাকাতরা গোডাউনের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটকে ফেলে রেখে পালিয়ে যায়, কোন মালামাল নিয়ে যেতে পারিনি।

সিলেট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিপ ইনস্পেক্টর এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের নিরাপত্তায় থাকা আমাদের ২ জন সদস্যকে ডাকাতরা হাত-পা বেঁধে কুপিয়ে জখম করেছে।
রোপওয়ের জমি থেকে পাথর চুরিতে বাঁধা দেওয়ায় হয়তো তারা এই আক্রমণ করেতে পারে, তবে কোন মালামাল ডাকাতরা নিতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে,তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে মামলা নেওয়া হবে।

লেখক