ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়ার জেরে স্ত্রীকে খুন

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে স্ত্রীকে খুন করেছে স্বামী।

সোমবার (২২আগস্ট) পৌরসভার ৬নং ওয়ার্ড পাখীর মোড় গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে একই গ্রামের আনছের আলী ও তার স্ত্রী রাহেনা বেগম সহ তাদের দুই সন্তান নিয়ে নিজস্ব বাড়ি না থাকায় পাশের নোয়াখালীর বাগানবাড়ির একটি বাড়ীতে বসবাস করত।

দীর্ঘদিন থেকে স্ত্রীর পরকীয়ার কারণে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানায় গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী আনছের তার স্ত্রীর রাহেনার হাত পা ধরে পরকীয়া থেকে বিরত থাকার অনুরোধ করে। এর পরেও স্ত্রী পরকীয়া থেকে বিরত না থাকায় স্বামী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ার কথা।

এরই জের ধরে গতকাল গভীর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার সন্তানদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় মৃত্যু ঘটে বলে জানায় স্বজনেরা।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামী থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লেখক